স্বাধীনতার শত্রু
- কেয়ন ইমরান

অন্যায়ের শৃঙ্খলে আবদ্ধ হইব না,
নিরবে আর অত্যাচার সইব না।
নব উদ্যমে জাগিয়া উঠিব মোরা,
ভাঙ্গিব, পদদলিত করিব শত্রুর ডেরা।
ওরা পারিবে না মোদের নত করিতে,
বাঙ্গালী শিখিয়াছে আজ জবাব দিতে।
ওতপাতিয়া থাকা স্বাধীনতার যত শত্রুরা,
এইদেশ ছাড়িয়া পালা ত্বরা।
যত প্রেতাত্মা ধূলিতে করিব পরিণত,
তোমা জীবনাবসানের অঙ্ক আঁকিব শত।
মুক্তির চেতনায় উদ্বুদ্ধ হইব আবার,
বাঙ্গালী চির বীর জানাই সবার।
রক্তে ভেজা এই বাংলার মাটি,
হইবে না কোন শত্রুর ঘাঁটি।
এইখানে সহজ-সরল গণমানুষের বসবাস,
মাছে-ভাতে বাঙ্গালীর শান্তির আবাস।
দেশের শত্রু ওরে রাঘব বোয়াল,
মসির শক্ত লেখায় ভাঙ্গিব চোয়াল।
বাঙ্গালীর শক্ত করে করবর খাঁটি,
ধন্য আমরা, ধন্য বাঙ্গালী জাতি।
তোমা গোত্র করিব মোরা উচ্ছেদ,
বাঙ্গালীর হিতে করিব তোমা শিরচ্ছেদ।
সইব না এইখানে মোরা হানাহানি,
হেতু বাংলাকে ' মা ' বলে মানি।
বাঙ্গালী গর্বিত, গর্ব মোদের কিসে?
' তীর্থ ভূমি ' মোরা থাকি মিলেমিশে।
এই বাংলা ই শত্রু তোমা বিস্তার?
ধ্বংস করিব, তোমা নাই নিস্তার।
ওগো স্বাধীনতার শত্রু করিও না বড়াই,
আবার হইবে স্বাধীনতা রক্ষার লড়াই।
আমি বাঁচিয়া রইব যত দিন,
মম কণ্ঠ বাজিবে হইয়া বীণ।


৩১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026