ভাতের হাঁড়িতে স্বপ্ন রাঁধা হয় আজও
- মোমেন চৌধুরী
কোনো এক দুপুরের রোদে ঘামে ভেজা একজোড়া হাত,
চাল বাছে ধীরে ধীরে—মুছে নেয় সব অভাবের প্রহরঘাত।
বিছানায় ছড়িয়ে রাখা স্কুলব্যাগ, ফাটা পেন্সিল, বই,
আর এক কোণে দাঁড়িয়ে থাকা হাঁড়িটাও কেমন যেন কই কই।
চুলায় বসানো হাঁড়িতে উঠছে ধোঁয়া ধীর স্বরে,
তার ভেতরেই মেশে না বলা স্বপ্ন, ছেলেমেয়ের ভবিষ্যতের তরে।
ভাত ফুটছে, আর বউয়ের চোখে ফুটছে শান্ত এক হাসি,
সেই হাসিতে লুকিয়ে থাকে দিনের শেষে রাতের আশি।
এক কাপড়ে জড়ানো স্বামী ফিরেছে বিকেলে,
হাঁড়ির পাশেই থেমে যায় সব কথার খেলা খেলে।
সে জানে—এই হাঁড়িতেই তার শ্রেষ্ঠ উপহার,
একমুঠো ভাত, আর পাশে ভালোবাসার সংসার।
হাঁড়ির ঢাকনাটা খুলে, সেই গরম ভাতের গন্ধে
ভেসে আসে শৈশব, ছুটে আসে মায়ের কণ্ঠস্বর সন্ধ্যে।
এই তো জীবন! অভাবে-অনটনে গড়া এক রাজ্য,
যেখানে ভাতের হাঁড়িতে প্রতিদিন রাঁধা হয় নতুন এক স্বপ্ন-সমাজ্য।
৩১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।