হাঁড়ি-পাতিলের বিদ্রোহ-
- মোমেন চৌধুরী
রান্নাঘরে আজ আবার উঠলো এক ছোট্ট ঝগড়া,
হাঁড়ি বলল, "আর দুধ চাই না, আমার তো পেট ফেটে যাবে রে বড়া!"
পাতিলের ঢাকনা চুপচাপ—
কিন্তু তারও অভিমান,
"তুমি আগুন বাড়াও কেন? বুঝো না আমারও আছে প্রাণ?"
এই তো আমার বউ, স্বপ্ন দিয়ে গড়া সংসার,
হাঁড়ির ভেতরে ভাত, আর চোখে চোখে হাজারো আবেগের প্রকাশ।
বউয়ের চোখে আছে ঝাল, বুকে অফুরান ভালোবাসা,
আর আমি, বাইরে খেটে আসা ক্লান্ত এক স্বামী মাত্র।
আজ লবণটা একটু কম, তবুও কিছু বলিনি,
বউটা বুঝে গিয়েছে—পাতিলের ঢাকনাটা সে নিজেই খুলে রাখেনি।
রাতে সেই কম লবণের ভাতে আমি পেলাম শান্তি,
আমার হাতে এক মগ ভাত, আর ওর কোলে ঘুমন্ত ভালোবাসার পান্তি।
এই তো সংসার—
যেখানে হাঁড়ি রাগ করে, পাতিল অভিমান রাখে,
তবু ভালোবাসার চুলায় দু’জন মিলে সব রান্না হয়ে যায়।
সংসারের এই বিদ্রোহ, এই নীরব প্রতিবাদ—
আসলে প্রতিটি ঘরে লুকিয়ে থাকে প্রেমেরই আদল,
হাঁড়ি-পাতিলের বিদ্রোহও, প্রেমেই মিলে যায় শেষতাল।
৩১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।