মেঘা বালিকা
- কেয়ন ইমরান
মেঘা বালিকা তব আশায় থাকি
মুখোমুখি দুজন থাকব মোরা মিলেমিশে,
আমি কেয়ন হৃদয়ে ছবি আঁকি
তবুও যে পায় না দিশে।
হৃদয় গগনে গ্রীষ্মের প্রখর তাপ
তুমি এসে শীতল কর আমায়,
সইতে পারি না এত চাপ
এই বক্ষ মাঝে চায় তোমায়।
মেঘের মত থাক ভেসে তুমি
আমার এই হৃদয় গগনের আঙিনায়,
তোমার এই হৃদয়, তোমার ভূমি
তুমি শুভ্র মেঘা হও উদয়।
এই মেঘা বালিকা কোথায় তুমি?
এসো হাওয়ার নায়ে উঠি দুজন।
মোদের এই অভিযান স্বপ্নলোক চুমি
ভ্রমণ করি তাঁরার দেশে দীর্ঘক্ষণ।
বালিকা তব অধরে লাল গোলাপ
গাত্রের মিষ্টি সুগন্ধে আমি উন্মাদ,
তুমি আমার পরী এই প্রলাপ
ঠোঁটে চলে অবিরাম অমৃতের স্বাদ।
তব লম্বা কবরীর আলতো ছোঁয়া
স্বর্গপুরীর সুখানুভূতি দেয় মম হৃদয়ে,
তব নিঃশ্বাসের ঐ মিষ্টি ধোঁয়া
মম ক্লান্ত দুচোখ দেয় জুড়িয়ে।
০২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।