তোমার জন্য
- সুদীপ তন্তুবায় নীল

তোমার জন্য লিখবো বলেই 
রাত্রি জেগে থাকা।
তোমার জন্য এক পৃথিবী 
খোঁপার ফুলে আঁকা। 

তোমার জন্য মেঘের ঘরে 
মেঘ জমেছে কতো!
তোমার জন্য জ্যোৎস্না দিয়েই
ঢাকছি বুকের ক্ষত! 

তোমার জন্য খুব বেহায়া! 
হইনি আজও ভালো। 
তুমিই আমার হারিয়ে যাওয়া 
বৃষ্টিবেলার আলো। 


১০-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।