স্মৃতিদের মোবাইল
- সুদীপ তন্তুবায় নীল
বৃষ্টির থেকে বিরহ কিনেছি
পকেটে রেখেছি সুখ,
আবছা আলোতে দেয়ালের গায়ে
ছায়াদের হাসিমুখ।
জোনাকি মিছিলে দু'চোখ বেঁধেছি
খুঁজেছি অন্তমিল,
বুকের শহরে বেজে ওঠে আজও
স্মৃতিদের মোবাইল।
১২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।