তোমাকেই ঘিরে থাকি
- সুদীপ তন্তুবায় নীল

বিকেলের শেষে ক্লান্ত পাখিরা
ফিরে গেছে সব নীড়ে,
আলোয় জড়ানো সবটুকু প্রেম
থাকুক তোমাকে ঘিরে।

ঘিরে থাক যত পূর্ণতা আছে
ভালোবাসা মাখা-মাখি,
গল্পের শেষে তোমার আড়ালে
তোমাকেই ঘিরে থাকি।


১২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।