শৈশব আজও কাটছে সাঁতার
- সুদীপ তন্তুবায় নীল

পদ্মপুকুর জল থই থই
লাল ফড়িং-এর ডানা,
শৈশব আজও কাটছে সাঁতার
কেও করে না মানা।

পা ভিজিয়ে যাই ছুটে যাই
ডুব সাঁতারে ভেসে,
ছেলেবেলাও ফড়িং হয়ে
জল ছুঁয়ে যায় এসে।


১২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।