কথার মানুষ হাঁটে না আর
- সুদীপ তন্তুবায় নীল

রাতের বালিশ দেয় না রে ঘুম 
অনেকদিনই হলো,
খুব বেহায়া মনটা আমার 
বড্ড অগোছালো! 

গোছাতে আর পারি না, তাই 
আয়না দেখে হাসি,
কথার মানুষ হাঁটে না আর 
কথার পাশাপাশি। 

কথারা সব হারিয়ে গেছে
জোনাক পোকার ঘরে,
আজ সস্তা সিগারেটের ধোঁয়া 
অতীত খুঁজে মরে।


১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।