নিঃসঙ্গতার সাক্ষর
- সুদীপ তন্তুবায় নীল

কবিতার মতো সন্ধ্যের আকাশে 
কাটাকুটি কতো অক্ষর,
অভিমানে ঘেরা শূন্য দলিলে 
নিঃসঙ্গতার সাক্ষর। 

আমি তুমি সব একা একা রোজ 
পুষে যাই কতো ইচ্ছে,
প্রতি মুহূর্তগুলো জীবনের থেকে 
সময়টা কেড়ে নিচ্ছে। 


১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।