বুকপকেটের ঘর
- সুদীপ তন্তুবায় নীল

হঠাৎ করে বৃষ্টি-বাদল এসে 
ভিজিয়ে দিল বুকপকেটের ঘর। 
সেই যে কবে হারিয়ে যাবার বেলা 
নামিয়ে গেলে মনখারাপের জ্বর! 

নামছে এখন অথই শূন্যতারা
জল-তারা সব শূন্যতাতেই লীন! 
কাঁদছে এখন গল্পঘরের কথা
আজ অভিমানও কাঁদছে প্রতিদিন। 

তুমিও সেই সুখের খোঁজে খোঁজে
রাখছো নাকি ইচ্ছেঘুড়ির খোঁজ?
স্মৃতিরা আজ চোখের কোণে কোণে 
কান্না হয়ে ঝরেই পড়ে রোজ।


১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।