ছোটগল্পেতে বাঁধা রয়ে গেছি
- সুদীপ তন্তুবায় নীল
ছোটগল্পেতে বাঁধা রয়ে গেছি
পাই নি পথের দেখা,
উপন্যাসের শূন্য পাতাতে
আজও হলো না লেখা।
লিখতে পারিনি পৃথিবীর গান
কলম পুড়েছে জ্বরে!
কতো গল্পেরা আজও পড়ে আছে
মানুষের ঘরে ঘরে।
লিখবো লিখবো ভেবে গেছি শুধু
লিখিনি লেখার মতো,
ততটা শেষে লিখবো, যতটা
তাদের ব্যক্তিগত।
১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।