ভালো-মন্দের খেলা
- সুদীপ তন্তুবায় নীল
এক দুই তিন, কাটছে রে দিন
করছি আড়াল ক্ষত!
চার পাঁচ ছয়, কেউ কারো নয়
থাকছি নিজের মতো।
সাত আট নয়, কে আপন হয়!
ভালো মন্দের খেলা,
ঘড়ি টিক্ টিক্, চলে আসে ঠিক
জীবনের শেষ বেলা।
১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।