সবাই এখন ব্যস্ত ভীষণ
- সুদীপ তন্তুবায় নীল
সবাই এখন ব্যস্ত ভীষণ
দোষ দেব আর কারে!
কেউ চলছে পথের মাঝে
কেউ বা ধারে ধারে।
কেউ বা আবার ওড়ায় ঘুড়ি
লাটাই ভাঙে কারও!
ছেঁড়া সুতোয় কেউ বা বাঁধে
অথই অন্ধকারও!
১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।