মানুষ হোক বা মাটি
- সুদীপ তন্তুবায় নীল

সবাই তো বলে, বদলেছি খুব 
বদলে যাওয়া কি বারণ! 
পাশে থেকে আজ কেউই খোঁজে না 
বদলে যাওয়ার কারণ। 

অকারণে শুধু হয় কি বদল 
মানুষ হোক বা মাটি!
এই ভালো-মন্দের পৃথিবীতে কেউ
হয় না রে পুরো খাঁটি। 


১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।