কবিতার মতো সুন্দর তুমি
- সুদীপ তন্তুবায় নীল

কবিতার মতো সুন্দর তুমি 
গল্পের মতো উচ্ছ্বল! 
ভোরের আকাশে পাখিদের মতো 
কি দারুণ তুমি চঞ্চল! 

নদীটির মতো বয়ে যাও তুমি 
নৌকার মতো শান্ত,
কখনো হঠাৎ পথিকের মতো 
হয়ে যাও পথভ্রান্ত! 

অনন্ত তুমি আকাশের মতো 
বসন্তে ঘেরা ছন্দ,
কখনো বা হাসি, কখনো কান্না 
কখনো বা ভালো-মন্দ। 


১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৬-২০২৫ ০০:৩৪ মিঃ

অপূর্ব সুন্দর লিখেছেন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026