যন্ত্রণা আজ ফুল হয়েছে
- সুদীপ তন্তুবায় নীল
বৃষ্টি এলো গাছের পাতায়
বৃষ্টি এলো মনে,
বৃষ্টি এলো চোখের কোণে
তোমার প্রয়োজনে।
এই তো সেদিন বৃষ্টি হয়ে
এসেই ছিলে কাছে,
যন্ত্রণা আজ ফুল হয়েছে
স্মৃতির গাছে গাছে।
১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।