স্মৃতির মরুভূমি
- সুদীপ তন্তুবায় নীল

রাতের চোখে চাঁদ উঠেছে 
মন ঢেকেছে মেঘে,
চাঁদের চোখে চোখ রেখে আজ 
একলা আছি জেগে। 

ঘুমিয়ে গেছে ঘুমের পাড়া 
ঘুমিয়ে গেছো তুমি, 
ঘুমোয় না আর শূন্য পকেট 
স্মৃতির মরুভূমি।


১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।