বুকপকেটের মানুষ রে তুই
- সুদীপ তন্তুবায় নীল

বুকপকেটের মানুষ রে তুই 
আসিস না আর কাছে,
স্মৃতির ফুলের ভ্রমর আমি 
ব্যথার গাছে গাছে। 

গাছের তলে আসিস না, ফুল
মাড়াস না দুই পায়ে,
এখন আমি যাই না রে তোর 
তাল-পলাশীর গাঁয়ে। 

পথের বাঁকে ওই যে নদী 
নৌকা ভেসে থাকে,
তোর কথাটাও আর বলি না 
গাঁয়ের নদীটাকে। 


১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।