নিঃসঙ্গ এক নৌকা আমি যে!
- সুদীপ তন্তুবায় নীল
পাশাপাশি কতো হাত ছিল পাশে
আজ নেই কোনো হাত,
যাবার বেলাতে দিয়ে গেছে তারা
মুঠো মুঠো ভরা রাত!
প্রয়োজন শেষে উধাও হয়েছে
খবরও নেয়নি কেউ,
আজ নিঃসঙ্গ এক নৌকা আমি যে
ছুঁয়ে যাই নোনা ঢেউ।
১৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।