এখন যে তুই আলোর পাখি
- সুদীপ তন্তুবায় নীল

আলোর ঘরে ভাসছে আলো 
যায় না ছোঁয়া তারে, 
এখন যে তুই আলোর পাখি
আমিই অন্ধকারে!

পালক বেঁধে স্বপ্ন রাখিস
বৃষ্টি রাখিস চোখে,
আবার ফিরে আসতে হবে 
বলবো না আর তোকে। 


১৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।