সুতোকাটা এক ঘুড়ি
- সুদীপ তন্তুবায় নীল

উড়ে গেছে কোনো অবেলার ক্ষণে
সুতোকাটা এক ঘুড়ি,
আকাশের দিকে চেয়ে থেকে আজও 
অযথাই ওড়াওড়ি! 

হয়তো ব্যস্ত ঘুড়িটা লাটাইয়ের ভার 
দিয়েছে অন্য হাতে,
আজ অপেক্ষারাও ব্যর্থ হয়েছে  
ক্লান্ত চোখের সাথে। 


১৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।