একটা তুমি স্মৃতির ছবি
- সুদীপ তন্তুবায় নীল
একটা তুমি দাঁড়িয়ে ছিলে
খিড়কি খোলা মনের গেটে।
একটা তুমি ভীষণ ভালো
চাঁদ এঁকেছো বুক পকেটে।
একটা তুমি দুঃখ দিলে
মেঘ হলে আজ মেঘের পাড়ায়।
একটা তুমি স্মৃতির ছবি
আঁকলে দুটি চোখের তারায়।
১৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।