সে জানে না...
- মোমেন চৌধুরী

সে জানে না...
আমি রাতে ঘুমোই না শুধু ওর নামে,
প্রতি ফজরের আগে
আল্লাহর সামনে বসে বলি —
“ও যেন সুখে থাকে, ও যেন সৎ পথে চলে।”

সে জানে না,
আমার দোয়ার ভেতরে আজও
তার নাম ঠিক মেহেদীর মতো লেগে থাকে—
রাতের নীরবতা আমার সাক্ষী।

সে জানে না,
কতবার হাত তুলেছি আমি আকাশের দিকে
আর ফিসফিসিয়ে বলেছি —
“হে রব, যদি আমার কষ্ট লিখে থাকো,
তবে তার হাসিটাও আমার পাপে দিও।”

সে জানে না,
আমি কতোটা চুপচাপ ভালোবেসে গেছি
আর আকাশের মালিককে সাক্ষী রেখেছি—
কখনও তার সামনে দাবি রাখিনি,
শুধু আসমান পানে চেয়ে বলেছি,
"ওকে তুমি বুঝাও, হে পরম দয়ালু!"


২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।