সে নূর কী বুঝবে,
- মোমেন চৌধুরী
সে নূর কী বুঝবে,
যে প্রতিদিন আলোয় জেগে ওঠে…
সে কি কখনো দেখেছে
আমার হৃদয়ের অন্ধকারে জ্বলতে থাকা দীপ?
আমি তো নীরব,
তবুও প্রতিটি কথায় তারই নাম বাজে…
আমি তো বিষণ্ন,
তবুও চোখে শুধু তারই ছবি আঁকা থাকে।
লোকজন ভাবে—
এ শুধু একাকীত্বের গল্প,
তারা জানে না,
আমার নিঃসঙ্গতার মাঝেও
প্রতি রাতে এক সেজদা হয়—
তার জন্য,
যে আল্লাহর মতো অনুভব হয়,
তবুও কোনোদিন সামনে আসে না…
২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।