অদৃশ্য প্রণয়-
- মোমেন চৌধুরী
রাত ছিলো ঘন, চাঁদ ছিলো ধূসর,
ঘুমিয়ে ছিলো শহর, জেগে ছিলো অন্তর।
সে এলো নিঃশব্দে, ধোঁয়ার মতো হাওয়ায়,
চোখে ছিলো আগুন, ঠোঁটে ছিলো ছায়া।
আমি ছিলাম মানুষ—হাড়-মাংসের ঘর,
সে ছিলো আগুন—জ্বিন জাতির পর।
আমি চেয়েছি তাকে, নিষিদ্ধ সে দুনিয়ায়,
সে চেয়েছে হৃদয়, ভয় আর প্রেমের ছায়ায়।
"তুমি কে?" জিজ্ঞেস করেছিলাম ধীরে,
সে হেসে বলেছিল, "তোমার কল্পনার নীড়ে।
তুমি ডাক দিয়েছিলে, নিশিথ রাতে,
আমি এসেছি—তোমার ঘুমের ঘাটে।"
তার ছোঁয়ায় গা কাঁপে, মন হয়ে যায় বশ,
কিন্তু সে ছিলো অদৃশ্য, আমি ছিলাম স্পর্শ।
প্রেম কি তবে এভাবে হয়?
একজন জ্বিন, অন্যজন—মৃত্যুর পথচর?
২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।