হুঁশিয়ারির হাওয়া...
- মোমেন চৌধুরী

তৃতীয় রাতে, ঘুম এল না চোখে,
জানালার কাচে জমেছে হিম, শব্দ নেই কোনো আলোকে।
সে এলো, এবার একটু দেরি করে,
চোখে তার আগুন নয়, ছিল একরাশ ভয় মরে।

"তোমার চারপাশে আমি আঁচ করি আগুন," — সে বলল কাঁপা কণ্ঠে,
"আমার গোষ্ঠী টের পেয়েছে—তুমি আমার অন্তরে।
তারা বলে, মানুষের হৃদয় ভেঙে দিতে হয়,
কারণ জ্বিনের প্রেম তো পাপ, অধর্ম, নয় তো ভয়।"

আমার কণ্ঠ থরথর—"তবে কি তুমি যাবে?"
সে কাঁদলো নীরবে—"আমি চাইলেও... পারি না রে বাবা।
তোমার নাম এক আগুনে লিপি, আমার আত্মায় লেখা,
তোমায় ছাড়া আমি আর কিছু নই—আমি শুধু রেখা।"

সেই রাতে আমি স্বপ্নে দেখি—
চারদিকে লাল ধোঁয়া, শূন্যতা আর ছায়া ঢেকে রাখে বাকি।
এক কণ্ঠ বলে,
"মানুষ, ফিরে যাও, নয়তো প্রেম হবে শাস্তি,
জ্বিনের হৃদয় পেলে, হারাবে চিরকাল হাসি!"

আমি জেগে উঠি, কপালে ঘাম,
ঘরের কোণে যেন কেউ দাঁড়িয়ে—নীরব, তবু জানাম।
সে ছিল না, কিন্তু বাতাসে তার গন্ধ,
এই প্রেম—নাকি আগুন, নাকি কোনো গোপন ফন্দ?


২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।