তুমি তাকাওনি কখনও-
- মোমেন চৌধুরী
তোমার নাম বলিনি কখনও,
তবু প্রতিটি প্রার্থনায় ছিলে।
তুমি জানো না, আমি জানতাম—
তোমার হাসির পেছনে আমিই ছিলাম নীরবে।
তুমি তাকাওনি কখনও,
তবু আমি চোখ নামিয়ে ভালোবেসেছি।
তুমি কখনও বুঝনি,
আমার সমস্ত চাওয়া ছিল— তোমাকে বলা হয়ে উঠেনি।
২৫-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।