তোমার না-বলা কথাগুলো-
- মোমেন চৌধুরী

ইদানীং তোমার নীরবতাও ভাষা হয়ে ওঠে,
চোখের কোণে জমে থাকা জলই বলে—"আজকে মনটা ভার।"
তোমার নিঃশ্বাসের ভারেই বুঝি,
তুমি কোন কথাটা বলতে গিয়ে থেমে গেছো।

তোমার চুলের এলোমেলোতায় ধরা পড়ে সকালটা ছিল বিক্ষিপ্ত,
তোমার আঙুলের নড়াচড়ায় বুঝি—কিছু একটা লুকোছো।
তুমি কিছু বলো না—তবু
তোমার দাঁড়িয়ে থাকা মানে, অনেক কথা।

আমি বুঝে যাই, কখন তুমি দূরে যেতে চাও,
কখন চাও শুধু নির্ভর করে একটু চুপচাপ পাশে দাঁড়ানো।
কারণ, যাকে হৃদয়ের এক কোণে বসিয়ে রেখেছি
তার প্রতিটা না-বলা কথা…
আমার কাছে শব্দের চেয়েও স্পষ্ট।


২৭-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।