কষ্ট
- কেয়ন ইমরান
কষ্ট নয় কোন বস্তু, যে দেখাব।
যা অনুভবের এক উষ্ণতম বৈভব,
ছাই চাপা একখণ্ড অগ্নি,
যা হয় না কখনও লগ্নি।
নেই কোন শেয়ার বাজার
যেথায় করব ইস্যু।
নেই কোন শেয়ার হোল্ডার
দূরে থাক দস্যু।
মন কোন অস্থি নয়।
যে ভাঙ্গল, জোড়া দিলাম।
আসলে মনের আঘাত নমনীয়
জিনিসকে বর্বর কষ্টের নিলাম।
পৃথিবীতে অনেক মানুষ আছে,
যাদের কষ্টের লাঘব তো দূরের কথা;
সুখের ছোঁয়া চরম মিছে।
সুখ! সে তো পাঁজর ভাঙ্গা ব্যথা।
শান্ত্বনা বাণী আর কত!
দুই অধ্যায় তো প্রায় শেষ।
নীতিবান মুখের কথাতেই যত
শ্রবণ করতে চায় হ্যাঁ বেশ।
ছাই চাপা অনলের ন্যায়
মন চাপা জিনিস অতিব ভয়ঙ্কর।
সহজে হয় না ব্যয়,
এ নয় যে শুভঙ্কর।
চিত্ত কানন দগ্ধিত হয়
ঈক্ষণ কেউ নাহি করে,
নিরবে যায় জীবন বিলয়;
বলো, এসব কিসের তরে?
মানবের দিল নেহি আজাদ,
উঁয়ো বিলকুল হো গালত।
সকলে পেয়েছে এ স্বাদ,
খাটিছে তাই আমৃত্যু হাজত।
০৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।