প্রেমের সৈনিক
- কেয়ন ইমরান
মন পুড়ে দগ্ধ, নয়নের বারি রিক্ত।
অসহায় হয়ে ঊর্ধ্ব পানে থাকি চেয়ে,
কি ফল লভিনু, তব প্রেম অতি তিক্ত।
শুধু দীর্ঘশ্বাস ঘন ঘন যায় বয়ে।
আমি জীবন রণে পরাজয় বরিয়ে,
নানান অভিযোগে আজিকে অভিযুক্ত।
তবুও থেমে যায় জবাব দিতে গিয়ে।
প্রেম কি শুধু নিষ্ঠুর, ধ্বংস-আরক্ত!
অমিত বাণী আসিল ভেসে, " ওরে বাছা,
কেন আদাড়ে রবে তব প্রেমের ভূমি?
সাহস রাখিও প্রেমের সৈনিক তুমি।
জগতে প্রেমের সৈনিকেরা শুধু খাসা।"
পুনঃ আমি নব উদ্যমে উঠিনু জেগে,
সৈনিকের বিজয় অক্ষয় মূর্তি জাগে।
০৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।