বৃষ্টির দিন
- কেয়ন ইমরান
বৃষ্টির দিন অলসময়,
মনটা শুধু তোমাকে চায়।
মাতাল হাওয়া বইছে মাঝে
অসহায় কাক বৃষ্টিতে ভিজে
ডানা ঝাঁপটে চলছে একা,
দিচ্ছে জানান সে ও সাথী হারা।
আমি ও একা বসে কেদারায়
দেখছি বৃষ্টির অঝোর ধারা।
মস্ত অবসরে হাতে নিয়ে বই,
দেখছি অদূরে কিছু মেয়ে ছাদে
করছে পরম আনন্দে তা তা থৈ থৈ।
কিছুক্ষণ বাদে বৃদ্ধ দাদু ও যে
এসে নাতীদের সাথে উঠল আনন্দে মেতে,
দূর থেকে দেখে দাদী মরে লাজে।
পুনঃ দিলাম বইয়ের দিকে মন,
কল্প জগতে কখন করলাম পদার্পণ।
মম কেদারার পাশে চুপি চুপি এসে
না জানি তুমি দাঁড়িয়েছ কখন।
কোমল হস্তে মম কবরীতে দিয়েছ আলতো ছোঁয়া,
মন বাতায়নে এসেছে ফাগুন ভাসছে মিষ্টি ধোঁয়া।
ওগো হুর পরী! ছিলে কোথা তুমি?
এ কথা শুনি লাজে মর তুমি।
আঁকতে গিয়ে চুম্বন তব অধরে
ডাকল মা আমার ও ঘর থেকে।
কল্প জগৎ হতে তখন এলাম বাহিরে,
বৃষ্টিও গেছে থেমে দেখি নেই কেউ ছাদে।
হেসে হই কুটি কুটি ভেবে আমি একা যে।
০৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।