কেদারা
- কেয়ন ইমরান
এ সেই কেদারা যেথায় বসিতে তুমি,
বাঁকা নয়নে ঈক্ষণ করিতে আমার
হস্তে লইয়া পুস্তক মুখোমুখি আমি।
পুস্তকে মন থাকিত না লক্ষ্মী তোমার।
আমি তব লাগিয়া হইয়াছি অসার
বিয়াবান সম হইয়াছে প্রেম ভূমি।
বিরহ বানে অক্ষি হইল রত্নাকর
এত নিষ্ঠুর কেন? অবলা নারী তুমি!
খাঁটি রিকথ চিনিতে করে ছিনু ভুল,
পত্র ঝরা ফাগুনের কাল আর নয়
প্রকৃতি প্রেমে সাজিবে রিক্ত কিশলয়
শেষ হইয়াছে অদ্য তাহার মাশুল।
পুষ্পের ন্যায় নিজেকে বিলাইয়া দিব,
হইব না গো, আমি রুদ্র কিংবা শিব।
১০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।