তুমিময়ী -৩
- মোমেন চৌধুরী

প্রিয় তুমিময়ী,

এই চিঠিটা আমি কোনোদিন পাঠাইনি,
কারণ আমি জানতাম—
তুমি পাবে না, বা পেয়ে কিছু বলবে না।
তবু লেখাটা থামাতে পারিনি…
তুমি তো এমনই—
না থেকেও প্রতিটি লাইনে থেকে যাও।

সেদিন, তোমার চোখে একটা ক্লান্তি ছিল,
যা আমি নিজের মতো করে ব্যাখ্যা করেছিলাম—
হয়তো তুমি ভালো নেই…
হয়তো তুমিও কাউকে ভেবে থাকো আমার মতো…

আমি লিখতে চেয়েছিলাম—
“তুমি জানো, তুমি হেঁটে গেলে আমার কবিতার ভাষা পাল্টে যায়?”
কিন্তু লিখিনি,
কারণ তুমি হয়তো শুধু হাসতে…

এই চিঠির নিচে আমি স্বাক্ষর রাখিনি,
কারণ তুমি কখনো জানতে চাওনি
কেউ তোমার জন্য এমন করে লিখে,
শুধু মনে রেখে,
কিছুই না বলে চলে যায়।

তুমিময়ী,
এই চিঠিটা আসলে একটা কবিতা,
একটা না বলা স্বপ্ন,
একটা সাহসহীন প্রেমের ইতিহাস—
যেটা কোনো পোস্টম্যান পৌঁছে দেবে না,
শুধু আমার হৃৎপিন্ডে পোষা থাকবে…
চিরকাল।

– “সে যে তোমাকে ভালোবেসেছিলো,
তুমি তাকে চিনতেও পারোনি।”


১৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।