তুমিময়ী -১১:১,২
- মোমেন চৌধুরী
"তোমার চলে যাওয়ার দিন"
সেদিন তুমি ধীরে ধীরে চলে গেলে,
না বলা কথাগুলো বুকের ভেতর রেখে...
তোমার চোখে কিছু ছিল,
আমার চোখে ছিল সব।
তুমি একবারও ফিরে তাকাওনি,
আর আমি একশোবার মরে গেছি সেই একবারেই।
তোমার চলে যাওয়া
শুধু শারীরিক দূরত্ব ছিল না—
তুমি যেন একটা মৌন বিদায়ের সুরে
আমার সমস্ত অস্তিত্ব ছিঁড়ে নিলে।
আমি দাঁড়িয়ে ছিলাম,
হাতটা বাড়ানো ছিল,
কিন্তু তোমার স্পর্শ আসেনি আর কখনো।
২
"তোমার ফেলে যাওয়া গন্ধ"
তোমার চলে যাওয়ার পর,
এই বাতাস এখনো তোমার নামে চেনা।
তোমার চুলের ঘ্রাণ,
তোমার ওড়নার নরম ছায়া—
আমার জানালার পর্দায় এসে ধরা দেয়।
আমি জানি তুমি নেই,
তবু প্রতিদিন তোমার হাঁটার শব্দ শুনি,
তোমার হাসির প্রতিধ্বনি টের পাই—
ঠিক আমার বুকের ভেতর।
তুমি চলে গিয়েও
একটা আসন ফেলে গেছো আমার পৃথিবীতে,
যেখানে কেউ বসতে পারে না আর।
তুমিময়ী,
তুমি নেই— তবু আছো।
তোমার অনুপস্থিতিই আমার প্রতিদিনের উপস্থিতি।
২১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।