তুমিময়ী -১৪
- মোমেন চৌধুরী
তুমি ছিলে আমার চোখে রাখা এক স্বপ্ন—
যে স্বপ্ন কাউকে বলা যায় না,
শুধু বুকের ভেতর রেখে দিতে হয়,
একটা দাগের মতো।
রাত নামলেই তুমি আসতে,
চুপচাপ বসে থাকতে আমার নিঃশব্দ ঘরে।
তুমি কিছু বলতে না,
আমি অনেক কিছু বলতে চাইতাম—
তবু বলা হতো না।
ঘুম ভাঙলেই স্বপ্ন ভেঙে যেত,
তুমি চলে যেতে...
আর আমি জানতাম,
এই যাওয়া একদিন চিরস্থায়ী হবে।
তোমার চোখে তাকিয়ে একদিন ভেবেছিলাম—
এই মেয়েটাই আমার সব প্রশ্নের উত্তর,
আমার জীবনের নামমাত্র স্বপ্ন।
তুমি এখন নেই,
তবু আমার চোখে তুমি আজও লেগে আছো—
একটা অপূর্ণ প্রার্থনার মতো,
যার শুরু আছে,
শেষ নেই।
তুমিময়ী,
তুমি ছিলে চোখে রাখা স্বপ্ন—
আর এখন হয়ে গেছো চোখের পানিতে গলে যাওয়া একটি গল্প।
২৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।