তুমিময়ী -১৫
- মোমেন চৌধুরী

সেই বেঞ্চটা এখনো খালি—
যেখানে তুমি একদিন বসেছিলে
চুপচাপ, আমার পাশে।

তোমার আঙুল ছুঁয়ে গিয়েছিলো বেঞ্চের কাঠ,
আজও হাত বোলালে মনে হয়,
তোমার উষ্ণতা লেগে আছে একটু...

ওখানেই প্রথম বলেছিলাম,
"তুমি ভালো লাগো" —
তুমি হেসেছিলে না, কেঁদেও দাওনি,
শুধু চোখ নামিয়ে ছিলে।
তখনই বুঝেছিলাম,
তোমার চুপ থাকা মানে—আমার কবিতা সম্মত।

এখন প্রতিদিন বিকেলে আমি যাই,
ওই বেঞ্চে বসে থাকি,
তোমার পাশে আমার ছায়া রেখে।
মানুষজন ভাবে আমি একা,
কিন্তু আমি জানি,
তুমি আসো,
বসে থাকো আমার নীরবতার পাশে।

তুমিময়ী,
সেই বেঞ্চটা আজও খালি,
তবু আমি বলি—
তুমি যদি কোনোদিন ফিরো,
জেনো—আমি জায়গাটা আগলে রেখেছি।


২৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।