তুমিময়ী -১৬
- মোমেন চৌধুরী
আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম,
ঠিক সেই মোড়টার কাছে—
যেখানে তোমার চুল বাতাসে উড়ত,
আর আমার বুক কাঁপত অজানা কিছুর জন্য।
তুমি হেঁটে যেতে,
চোখ সোজা সামনে...
কখনো ডানে তাকাওনি,
কখনো আমার দিকেও না।
আমি হাজারবার ভেবেছি,
আজ না হয় তুমি ফিরেই তাকাবে—
একবার চোখে চোখ রাখবে,
বলবে না কিছু,
তবু বুঝে যাবো—তুমি জানো,
আমি আছি।
কিন্তু না...
তুমি গেলে,
প্রতিদিনই গেলে—
ঠিক একইভাবে,
একই ভঙ্গিতে,
আমাকে পাশ কেটে হাওয়ার মতো।
তুমি জানো না,
তোমার একবার না তাকানো
আমাকে কতো শত কবিতা লিখিয়ে দিয়েছে।
তুমিময়ী,
তুমি হয়তো আমার দিকে তাকাওনি,
তবু আমি এখনো তাকিয়ে থাকি—
তোমার না-ফেরার পথটার দিকে।
কারণ কেউ কেউ ভালোবাসে—
তাকানোর আশায় নয়,
অপেক্ষার পূর্ণতাতেই।
২৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।