তুমিময়ী -২২
- মোমেন চৌধুরী

তাকিয়্যাহ—তুমি কি জানো,
তোমার চোখের পর্দায় কত আসমানি নীচতা?
আমি তাকালেই হারাম হয়ে যাই,
তুমি পরহেজগার… আর আমি শুধু পাপ।

সাবুরাহ—তুমি কেমন ধৈর্য ধরো!
আমার অস্থির ভালোবাসা যখন
তোমার নীরবতায় ভেঙে পড়ে,
তুমি তবুও ফুল হয়ে থাকো, ঝড়ের ভিতরেও।

আমীনাহ—তুমি কি জানো?
তোমার নিঃশব্দ প্রার্থনা আমার কানে বুকে ধাক্কা দেয়,
তুমি আমাকে বলো না কিছু,
তবু আমি বিশ্বাস করি, তুমি আমার কথা গোপনে রাখো।

হানূনাহ—তোমার চোখে মায়ের মতো মমতা,
আমি যতটা বিপথে, তুমি ততটা করুণা।
তোমার কণ্ঠের দোয়া শুনে
আমি আবার ভালো হতে চাই।

আফিফাহ—তুমি পবিত্রতা শেখাও,
যেমন আকাশ শেখায় দূরত্ব রাখার সৌন্দর্য।
তোমার ছায়াতলে দাঁড়িয়ে আমি
তোমার স্পর্শ না পেয়েও পূর্ণতা পাই।

রুহানিয়্যাহ—তুমি কি ফেরেশতা?
তোমার চলায় আধ্যাত্মিকতা মিশে থাকে,
তোমার সাদা ওড়নাটাই যেন হিদায়তের পথ!

ওয়াদূদাহ—তুমি কি ভালোবাসা?
তোমার মুখে ‘না’ বলাটাও যেন প্রেমের ইশারা,
তোমার নরম মন আমার আগুনকে ঠান্ডা করে।

সাদিকাহ—তুমি সত্য,
আমি গল্প বলি, তুমি সত্য বলো—
তোমার একটুখানি "ঠিক আছে" শব্দটা
আমার কবিতার সমস্ত ক্লাইম্যাক্স।

তুমিময়ী—
তুমি আরবি নাম নও শুধু,
তুমি চরিত্রের কাব্য, গুণের গন্ধ,
তুমি সেই নাম—যার মানে আমার প্রেম।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।