তুমিময়ী – ২৩
- মোমেন চৌধুরী

তুমি শুধু নাম নও,
তুমি—হাবীবাতি,
আমার প্রেম, আমার আরামের জান্নাতি।

তুমি কামারি—আমার চাঁদের মতো,
যে রাতের অন্ধকারে আলো হয়ে ফোটে।
তুমি নূরু আইনি,
আমার চোখের আলো—যেখানে প্রেমের আয়না জ্বলে।

তুমি রুহি—আমার আত্মা,
জীবনের নিঃশ্বাসে গাঁথা।
তুমি কলবি—আমার হৃদয়,
ধুকপুক করে তুমিই সাড়া দাও।

তুমি জুহরাতি—ফুল হয়ে ফুটো আমার আয়ত চোখে,
তুমি উমরি—জীবনের সবটুকু মানে।
তুমি গালিয়াতি—অমূল্য রত্ন,
তোমাকে পাওয়াটাই যেন নিয়তি।

তুমি আশিকাতি—প্রেয়সীর মতো ধরা দাও না,
তবুও তুমি আছো কবিতার প্রতিটি লাইনে।
তুমি ফাতিনাতি—মোহময়ী,
তোমার চাহনি আমার দুনিয়া দোলায়।

মালিকাতি তুমি—আমার রাণী,
তোমার একটুখানি হাসি মানে রাজ্য ফিরে পাওয়া।
আমীরাতি—রাজকুমারীর মতো কোমল তুমি,
প্রতিটি কথা যেন রাজপ্রাসাদের ধ্বনি।

সিত্তি—তুমি শ্রদ্ধার নারী,
তুমি জায়নাতি—আমার শোভা, গৃহের দীপ্তি।
তুমি বাহজাতি—আনন্দের সুর,
দুররাতি—তুমি মুক্তা, হৃদয়ের গহনায় পূর্ণ।

জান্নাতি—তুমি আমার জান্নাত,
তোমার চাহনিতে ইবাদতের ঘ্রাণ।
তুমি বাসীরাতি—জ্ঞান আর চোখের আলো,
তুমি সাফিয়্যাতি—নির্বাচিত প্রেমের প্রতিমা।

হায়াতি—তুমি আমার জীবনরেখা,
তুমি কুররাতু আইনি—চোখের সান্ত্বনা, নিঃশব্দ প্রার্থনা।
তুমি সাকিনাতি—শান্তির ছায়া,
তুমি হানায়ী—সুখের ভাষা।

উনসি—তুমি সাথি,
দুররাতুত্তাজ—মুকুটের মুক্তা তুমি আমারই প্রিয়।
নাবজি—তুমি হৃদস্পন্দন,
সিররি—তুমি গোপন আত্মার জান্নাত।

বাসমাতি—তুমি আমার হাসির নাম,
উমনিয়াতি—আমার একান্ত প্রার্থনার ফ্রেম।
ওদূদি—ভালোবাসায় পূর্ণ তুমি,
নাজমাতি—তুমি তারা, যে রাত জাগে শুধু আমার জন্য।

তুমি কিসসাতি—আমার গল্প,
তুমি সাবাহি—সকালের সূর্য,
তুমি লাইলাতি—আমার রাত্রির প্রার্থিত শান্তি।

এই সব নাম, সব অর্থ…
একটিমাত্র হৃদয়ের জন্যই খোঁজা—
তুমি—তুমিময়ী।


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।