অপরাহ্নে একা
- মোমেন চৌধুরী
মৃত্যু নয় ভয়,
ভয় সেই বিকেল,
যখন কেউ পাশে থেকেও
কথা কয় না।
ভালবাসা নয় বাঁচার দোহাই,
তা কেবল আগুন—
যে পুড়িয়ে ফেলে স্মৃতি,
রেখে যায় ছাই।
যে চলে যায়—
সে ফেরে না,
শুধু রাতের জানালায়
তার ছায়া পড়ে
নিঃশব্দে।
বিরহ তো মৃত্যু নয়,
মৃত্যু হয় শেষ,
বিরহ হয় না।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।