নির্বাক চিঠি-
- মোমেন চৌধুরী

একদিন হারাবো— এ তো জানা গল্প,
তবু বুকের ভেতর বাজে অনামি রাগের তবলা।
জীবন যদি হয় একাকিত্বের ঠাঁই,
তবে মৃত্যুই তো একমাত্র প্রহরাদার, চিরসাথী হয়া।

ভালোবাসা ছিল? ছিল, ঠিক ছিল—
কিন্তু সে ছিল হেমন্তের আলো, ক্ষণিক জোছনায় ঢাকা।
যার চোখে থাকো তুমি, সে-ও একদিন
অপরিচিত ভিড়ে হয়ে যাবে হঠাৎই ফাঁকা।

বিরহ হলো সেই অসমাপ্ত নামতা,
যা শেষ হয় না কোনদিন, কেবলই ভুলে গোনা।
ভুলে যাওয়ার অজুহাতে যারা হারায়,
তারা-ই জানে, কষ্ট কাকে বলে— অজস্র নয়নবোনা।

-


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।