একটুখানি সবুজ
- মোমেন চৌধুরী
একটুখানি সবুজ চাই, ক্লান্ত চোখের ধারে,
যেখানে ভেসে বেড়ায় আলো পাখির নি:শ্বাস স্নিগ্ধ স্নিগ্ধ ক্বারে।
একটুখানি নিস্তব্ধতা, শব্দহীন শান্ত জল,
মনটা যেন ভিজে ওঠে, উদাস পাতার দোল।
একটুখানি ঘাসে বসি, ভুলে যাই সব শোক,
কাঁদুক পিঁপড়েরা পায়ে, হাসুক দূরের লোক।
নতুন করে শ্বাস নিই, ফেলে দিই সব চাপ,
মুগ্ধ একটুকরো সময়, হোক আমার আপন মাপ।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।