মৃত্যু-১
- মোমেন চৌধুরী

মৃত্যু
একদিন হঠাৎ থেমে যাবে সব কোলাহল,
চোখ বুজে যাবে পৃথিবীর আলোতে।
প্রিয় মুখগুলো থাকবে, কিন্তু ছুঁতে পারবে না,
শুধু থাকবে একফোঁটা কান্না কিংবা স্মৃতি।

তখন টাকা, নাম, খ্যাতি—কিছুই থাকবে না,
থাকবে শুধু আমল, হৃদয়ের সাদা-কালো পৃষ্ঠা।
জীবন যেখানে থেমে যাবে,
অন্য এক জীবনের শুরু হবে ঠিক সেখানেই।

তাই যতদিন নিঃশ্বাস আছে,
ভালো থাকো না শুধু, ভালো করো।
কারণ মৃত্যু আসবে,
কথা না বলে, ডাক না দিয়ে।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।