মৃত্যু-তুমি কী রেখে গেলে?
- মোমেন চৌধুরী

একদিন সব শেষ হয়ে যাবে।
নিঃশব্দে থেমে যাবে হৃদয়ের শব্দ—
কোনো স্ট্যাটাস থাকবে না, ফোন আসবে না,
শুধু একটি খালি বিছানা, ভেজা বালিশ,
আর কিছু না বলা অভিমানের বাতাস।

তুমি থাকবে না, কিন্তু
তোমার ব্যবহার থাকবে মানুষের মনে,
তোমার বলা শেষ কথাগুলো হয়তো
কারো রাতের ঘুম কাড়বে।

তোমার জন্য কান্না হবে,
কিন্তু ক’দিন পর?
সব ঠিক হয়ে যাবে…
তোমাকে নিয়েই চলবে গল্প,
তোমার অনুপস্থিতিতেই হয়ে উঠবে অভ্যস্ত সবাই।

তখন প্রশ্ন শুধু একটাই থাকবে—
তুমি কী রেখে গেলে?”

নাম? ভালোবাসা? দোয়া?
না কি, শুধুই আক্ষেপ?


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।