শেষ চিঠি-
- মোমেন চৌধুরী
প্রিয় মানুষগুলো হয়তো একদিন বলবে,
"ভালো মানুষ ছিল..."
কেউ হয়তো জানবে না—
তুমি ভেতরে কতটা ভেঙে পড়েছিলে,
কতটা চেষ্টা করেছিলে ভালো থাকার,
কতটা সহ্য করেছিলে না বলা কথাগুলো।
যে বিছানায় তুমি শেষবার ঘুমাবে,
তা হতে পারে এক টুকরো কাপড়ের উপর,
নরম বালিশ থাকবে না,
থাকবে মাটি...
আর পাশে থাকবে না কেউ, শুধু নিঃস্তব্ধতা।
তোমার ফোন বাজবে,
তুমি আর ধরবে না,
তোমার ফেসবুক থাকবে খোলা,
তুমি আর লগইন করবে না।
আর তখনই হয়তো স্বজনরা বুঝবে—
সবকিছু থাকা সত্ত্বেও
তুমি আসলে এখন কোথাও নেই।
---
শেষ বার্তাঃ
তাই কারও প্রতি ঘৃণা না রেখে,
ভালোবাসা দিয়ে যাও…
কারণ, যখন তুমি চিরতরে চলে যাবে,
ভালোবাসাগুলোই কেবল
তোমার হয়ে বাঁচবে এই পৃথিবীতে।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।