বৃষ্টি এলে
- কেয়ন ইমরান

বৃষ্টি এলে বদ্ধ ঘরে
একাকী থাকি আমি,
জানালা দিয়ে তাকিয়ে বাইরে
দেখি অম্বর যামি।

অদূর বনে ঘন আঁধার
তাহার ভিতর দেখি,
ডানা ঝাপটানো এক পক্ষীর
অনাহার যেন ঋক্ষী।

মাঠে ধবলী বাধা আছে
ডাকিছে হাম্বা রবে,
মহাজন তাহার কোথা গেছে
ঢল গিয়েছে নেবে।

থই থই জলে টইটুম্বুর
ডুবিছে কেয়নের বাড়ি,
মাঠ- ঘাট যেন নীলাম্বুর
জেগে নেই এককাড়ি।

কৃষাণ বধুয়া ধোঁয়া ঘরে
কৃষাণ র' ল দহলিজে,
কৃষাণ মেয়ে কাঁথার তরে
দিনমণি গেছে পিজে।

পাশের ডোবা- নালা থেকে উঠিছে
মৎস পুরীর মেয়ে,
সেথা হতে কেয়ন যাচ্ছে
খারইপূর্ণ কই- পুঁটি নিয়ে।

হঠাৎ দেখি ছাতা মাথায়
হাতে মুদির মাল,
ক্ষুধার তরে নিয়ে যায়
অতি কষ্টে কাঁধে চাল।

সকল লোকে কর্মবিহীন
থাকে বাদলের দিনে,
দরিদ্র বাসা কাটায় অনাহার জীবন
এমন মলিন দিনে।

অসহায় এই পল্লী জীবন
দেখ কি তা চেয়ে?
তোমা কাছে এরা শ্রীহীন?
আজ শ্রী পেয়েছ, তব এদেরই অর্জিত ফসল পেয়ে।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-০৭-২০২৫ ২২:৪০ মিঃ

খুবই সুন্দর লিখেছেন

কেয়ন ইমরান
০৭-০৮-২০২৫ ২৩:৪২ মিঃ

ধন্যবাদ প্রিয়


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026