কবর জীবন
- কেয়ন ইমরান

অজানা শহরের বুকে আমার বাস,
থাকব হেথায় যতক্ষণ আছে শ্বাস।
তারপর সবার দৃষ্টি হতে দূরে
পাড়ি দেব আমি একাকীত্বের নগরে।
রাতের সে নগরে নেই কোন বাতি,
ঘুটঘুটে অন্ধকার নেই ঝলমলে দ্যুতি।
কথা শোনার মত কেউ নেই পাশে,
নগরটা জোটে পৃথিবীর জীবন বিনাশে।
নেই কোন রোগ-শোক, ঠান্ডা-সর্দি-জ্বর,
কে বা আপনজন, সন্তান- সবই সেথা পর।
নেই কোন তৃষ্ণা আর খাওয়া-দাওয়া,
সবকিছু ইতি সেথা আপনার চাওয়া-পাওয়া।
নেই কোন সংসার আর চিন্তার বালাই,
হাজার চিন্তা লয়, চিন্তা শুধু একটাই।
এই নগরে আছে একটাই আদালত,
নেই উকিল-মোক্তার, নিজেই নিজের মারফত।
নেই কোন সম্পদ অর্থ আয়ের ধান্দা,
অন্ধ আমার বারযাখ আমি নাদান বান্দা।
দিন-রাত আসে যায় আমি তো বুঝিনা,
হয় তো বা ঢলে পড়ে আমার ছাদে জোসনা।
হায়, কবর জীবন খুব কঠিন!
তবে পৃথিবীর চিন্তা হতে মুক্ত-স্বাধীন।
কাঁথা-বালিশ নেই, সেথা মশারিও নেই,
নেই পালঙ্ক, শীতল বায়ু- ইতি এখানেই।


০৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026