দুঃখ অন্তহীন
- কেয়ন ইমরান

মাঝ রাতে ঘুম থেকে জেগে উঠি,
দুচোখের পাতা মিলাতে পারি না।
এলো শিশির ভেজা শিউলির চিঠি,
ভেবে স্মৃতি- কান্না থামে না।

আমার উপাধান ভিজে যায়,
নোনা জলের নদী উছলিয়ে পড়ে।
নির্ঘুম রাত্রি আমি অসহায়,
মন ভেঙ্গেছে আমার বিরহী ঝড়ে।

দু'গন্ড বেয়ে অশ্রু বন্যা,
শব্দহীন বোবা হয়ে থাকা।
ক্ষীণ পিদিম জ্বালে নিশি কন্যা,
বেণু বনের মাথায় চাঁদ একা।

আমি আর রাত মিশে নিরবতা,
চারিদিকে সুনশান দুঃখ অন্তহীন।
গাছের পাতা আলো ঢাকা ছাতা,
চন্দ্রিমা তুমি হও বিলীন।

কাশ ফুলের শুভ্রতা আর সাদা বক
লাগে না ভালো- সুভ্র মেঘ।
অস্বস্তি লাগে যত আলোর ঝলক
কালো রাত ভালো- মৃত্যু অমোঘ।

হাল ভাঙ্গা নৌকার মাঝি আমি,
অথৈ সমুদ্রের বুকে আশাহীন।
ভরসা আমার একমাত্র স্বামী,
জীবনে নেমেছে রাত্রি গহীন।

দুঃখ অন্তহীন! অশান্তিভরা জীবন,
কোথায় ছিল ভুল- আছি একাকী।
ভিতরে আমার নিরব দহন,
সবকিছু শেষ শুধু মৃত্যু বাকী।

কালো রাত্রি পাড়ি দিতেছি
নিশির সাথে সন্ধি করে।
দিনের আলোতে মিশে আছি
বুঝতে না দিয়ে দুঃখ অন্তরে।

অন্তহীন দুঃখ আমার জীবনে,
শান্তির দেখা মেলেনি কোন কালে।
বধ হয়েছি আমি দুঃখ বানে,
এখন এসে ঠেকেছি জীবনের বিকালে।


৩০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026