এর নাম দেশ প্রেম
- বেঞ্জিন বেঞ্জয়েট

এর নাম দেশ প্রেম
সারা বছর থাকি শিয়াল চোখে ,
রক্তে রঞ্জিত করি পায়ের নখে ;
জননীর বুকে ওঠে হাহাকার,
সময় হয়নি দেখার ;
লুট করেছি তার অলংকার হেম...
এর নাম দেশ প্রেম ।


আপনার স্বার্থে করেছি অযুত ছলা ,
জননীকে দেখায়েছি কাঁচকলা ;
আপনাকে টিকাতে গিয়ে,
থেকেছি ছলা-কলা নিয়ে ;
আপনার আধিপত্য করেছি কায়েম
এর নাম দেশ প্রেম ।

কালো কড়ি রোজগারে থেকেছি রাজী ,
করেছি মায়ের সনে শত ভাঁওতাবাজী;
আপনার শিথান ভরায়েছি ফুলে ,
দিনশেষে মায়েরে গেছি ভুলে ;
কালে কালে জননী থেকেছে এতেম...
এর নাম দেশ প্রেম ।

বছর ঘুরিয়ে এলে মায়ের জন্ম ক্ষণ ,
ছিঁড়ে তার আঁচল উড়ায়েছি কেতন ;
একটি দিনের তরে ভুলি নীদ-শয়ন,
চমকে দেই সাধারণের নয়ন;
পাই না মেকী প্রেমে একটুস শেম...
এর নাম দেশ প্রেম ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026